• জাতীয়

‎মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার আর নেই

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বীর উত্তম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর।

‎বার্ধক্যজনিত কারণে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‎বেলা সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেয়া এক পোস্টে এ কে খন্দকারের মৃত্যুর খবর জানান।

‎নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আব্দুল করিম খন্দকার, যিনি এ কে খন্দকার নামেও পরিচিত, ছিলেন একজন প্রকৃত বীর ও সত্যিকারের দেশপ্রেমিক। মুক্তিবাহিনীর উপপ্রধান হিসেবে তিনি নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যুদ্ধের পর তিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে ভূমিকা রাখেন এবং জনজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আজ ঢাকায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতে সুন্দর একটি স্থান দান করুন।’

‎এ কে খন্দকার দুই ছেলে, এক কন্যা ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ৮ জুন ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ কে খন্দকারের সহধর্মিণী ফরিদা খন্দকার।

‎মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হলে তার প্রধান হন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পান। এছাড়া পেয়েছেন বীরউত্তম উপাধি।

মন্তব্য (০)





image

শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিন...

image

সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

নিউজ ডেস্ক : দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ এবং জু...

image

ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: শিক্ষার্থীদের আন্...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার...

image

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্...

image

জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক

নিউজ ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত ৪৫ ব...

  • company_logo