• জাতীয়

‎হাদির জানাজার জন্য বাড়ছে জনসমাগম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সময় যত এগোচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে বাড়ছে মানুষের উপস্থিতি। জানাজায় বড় ধরনের জনসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

‎শোকাহতরা বলছেন, জুলাই গণআন্দোলনের একজন অগ্রণী সৈনিক ছিলেন ওসমান হাদি। তার হত্যার প্রতিবাদে জানাজা শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

‎সমাবেশের জন্য অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। জানাজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশনায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো এলাকায়। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎নিরাপত্তার স্বার্থে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশের প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কোনও অংশগ্রহণকারী ব্যাগ বা ভারী কোনো বস্তু নিয়ে এলাকায় প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি পুরো এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

‎একের পর এক মিছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে
‎বিপুল জনসমাগমের সম্ভাবনায় শৃঙ্খলা বজায় রাখতে শনিবার সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সাধারণ যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।

‎এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়কে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানবাহনের চলাচল কম ছিল, অনেক এলাকায় দোকানপাটও খোলেনি। 

‎স্থানীয়রা জানান, নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।

‎এদিকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে।

‎উল্লেখ্য, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিন...

image

সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

নিউজ ডেস্ক : দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ এবং জু...

image

ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: শিক্ষার্থীদের আন্...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার...

image

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্...

image

জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক

নিউজ ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত ৪৫ ব...

  • company_logo