ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এর আগে সকালে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়।
গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশের ফ্লাইটে তার কফিন দেশে পৌঁছানোর পর মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে।
আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। তার আগে হিমঘর থেকে সহযোদ্ধাদের সঙ্গে মিছিলসহ তার মরদেহ নেয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)