ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দেন।
এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব। কন্যা ও মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন।
মেয়ের নাম রেখেছেন আনায়া।
অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’
২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর সন্তান আসে তাদের সংসারে।
২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক ছেলেসন্তান রয়েছে।
এর আগে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়ে বেশি দিন টেকেনি।
বিনোদন ডেস্কঃ অপেক্ষার অবসান! জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অ...
বিনোদন ডেস্ক : মিশসের বিপক্ষে নাটকীয় ম্যাচ শেষে রেফারিং ও ভ...
বিনোদন প্রতিবেদক: দেশীয় অন্তর্জাল জগতে সাম্প্রতিক সময়ের বহ...
বিনোদন প্রতিবেদক: নাটক - চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল জয়ীতা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন ঢালিউড অভ...

মন্তব্য (০)