• জাতীয়

তফশিল ঘোষণার দিনেই পদত্যাগের বার্তা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এদিকে তফশিল ঘোষণার পরই লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের একটি সাক্ষাতকার প্রকাশ করেছে। সেখানে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শেষে রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মো. সাহাবুদ্দিন। 

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে চলে যাওয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয় এবং সংসদ ভেঙে যাওয়ার পর সাহাবুদ্দিন দেশের শেষ সাংবিধানিক কর্তৃত্ব হয়ে ওঠেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় ৭৫ বছর বয়সে পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি দায়িত্ব ছাড়তে আগ্রহী। এখান থেকে চলে যেতে চাই।’ তবে নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক বাধ্যবাধকতায় তাকে দায়িত্ব পালন করতে হবে।

মো. আবদুল হামিদের পর সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হন। চুপ্পু নামে পরিচিত সাহাবুদ্দিন ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগ ও পরে জেলা যুবলীগের নেতৃত্বে ছিলেন।

পেশায় আইনজীবী সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিচার বিভাগে যোগ দেন এবং জেলা ও দায়রা জজ হিসেবে ২০০৬ সালে অবসর নেন। ২০০১ সালের সহিংসতার তদন্ত কমিশনের প্রধান, শেখ মুজিব হত্যা মামলার সমন্বয়কারী এবং দুদকের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন কমিশনার হিসেবেও কাজ করেন।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...

image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

image

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...

image

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...

image

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

  • company_logo