ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বর্তমান সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ ভিসি মাকসুদ কামালকে সেফ এক্সিট দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, ওবায়দুল কাদেরসহ অভিযুক্তদের বিরুদ্ধে জবানবন্দি দিতে এলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জুলাই আন্দোলনকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিটি ঘটনায় বিদ্যালয়ের তৎকালীন ভিসি মাস্টারমাইন্ড হিসেবে জড়িত ছিলেন উল্লেখ্য করে সাদিক কায়েম বলেন, ‘সে সময় শহিদুল্লাহ হলসহ বিভিন্ন জাগায় ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে দফায় দফায় হামলা করে।’
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে শিক্ষার্থী নিহতের ঘটনায় ডাকসুর নিন্দা
তিনি বলেন, ‘ইসরাইল যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই বিপ্লবের সময় সন্ত্রাসী ছাত্রলীগ সেভাবে ঢাকা মেডিকেলে হামলা করেছিলো। যার নির্দেশদাতা ছিলেন ভিসি মাকসুদ কামাল।’
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটি মহল তাকে শেল্টার দেয়ার চেষ্টা করলেও এই স্বাধীন বাংলাদেশে মাকসুদ কামালের বিচার হবে।’
এর আগে সকালে ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ও আসিফ আব্দুল্লাহসহ ট্রাইব্যুনালে আসেন সাদিক কায়েম। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে মাকসুদ কামাল, ওবায়দুল কাদেরসহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন তারা।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)