• লিড নিউজ
  • জাতীয়

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সুসংহত করতে ভ্যাট ব্যবস্থার গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো ভ্যাট। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সুসংহত ও টেকসই করতে স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক ভ্যাট ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।

‎বুধবার দেওয়া এক বাণীতে ব্যবসায়ী, ভোক্তা, সর্বস্তরের রাজস্বকর্মী এবং ভ্যাট আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’ উদযাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।

‎জুলাই আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিল রাষ্ট্র পরিচালনায় জনগণের মর্যাদা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। ভ্যাট দিবস উপলক্ষ্যে সেই মূল্যবোধকে আরো সুস্পষ্ট করে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকার একটি সুবিন্যস্ত, ন্যায়ভিত্তিক এবং জনগণের আস্থায় সমৃদ্ধ রাষ্ট্রীয় আর্থিক কাঠামো গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে একটি প্রযুক্তিনির্ভর, হয়রানিমুক্ত ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

‎তিনি বলেন, ‘আমরা এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে অর্থনৈতিক লেনদেন হবে স্বচ্ছ, ব্যবসায়িক পরিবেশ হবে ব্যবসাবান্ধব এবং রাষ্ট্রীয় সেবা হবে মানসম্মত ও সর্বজনীন।’

‎প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন একটি স্বচ্ছ ও সহজবোধ্য রাজস্ব ব্যবস্থা গড়ে উঠবে, যেন জনগণ দৃশ্যমানভাবে বিশ্বাস করতে পারে যে— তাদের পরিশ্রমের অর্থ প্রকৃত অর্থেই কল্যাণ ও উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যবহৃত হবে— এই মৌলিক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতেই আমাদের এ সম্মিলিত প্রয়াস।’

‎জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে তিনি একটি ন্যায়ভিত্তিক রাজস্ব ব্যবস্থা গঠনের জাতীয় প্রয়াসে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে উদাত্ত আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’ সুন্দর ও সার্থক হোক এই কামনা করেন।

মন্তব্য (০)





image

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল

নিউজ ডেস্কঃ মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে...

image

রাজধানী জুড়ে ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযানে ডিএমপি

নিউজ ডেস্কঃ ফুটপাত ও রাস্তার পাশের অংশে অবৈধভাবে গড়ে ওঠ...

image

বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়নও করবে: স্থানীয় স...

নিউজ ডেস্কঃ বিএনপি সংস্কার চায় না—এমন বক্তব্য সম্পূর্ণ...

image

মধ্যপ্রাচ্যে সংকট: চট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্ল...

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট ত...

image

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশপ্রে...

  • company_logo