• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। এর মাধ্যমে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনমান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে।

‎মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএফডিসির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। গত কয়েক মাসে এডিটিং, কালার গ্রেডিংসহ অন্যান্য কারিগরি কাজের জন্য ব্যবহৃত রুমগুলো সংস্কার করা হয়েছে। এই কাজের বরাদ্দ পাওয়া খুব কষ্টসাধ্য ছিল। তারপরও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টায় কাজগুলো দ্রুত সম্পন্ন হয়েছে।

‎মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে সংশ্লিষ্ট সকলের কাজ করার সুযোগ থাকবে। বিদেশে থেকেও যদি কেউ কাজ করতে চান, তাহলে তারা অনলাইনে আবেদন করতে পারবেন।

‎তিনি আশাপ্রকাশ করে বলেন, বিএফডিসিতে কোন সিন্ডিকেট থাকবে না। সিনেমার স্ক্রিপ্টিং থেকে শুরু করে উৎপাদন ও পরিবেশন ব্যবস্থা একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে।

‎তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যারা দায়িত্বে আসবেন, তারা এই কার্যক্রম চলমান রাখবে বলেও আশা ব্যক্ত করেন।

‎দর্শকরা এখনও ভালো কনটেন্ট (আধেয়) দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, তাদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কনটেন্ট তৈরি করতে হবে। দেশীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ওপর ভিত্তি করে ভালো মানের কনটেন্ট নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, চলচ্চিত্র নির্মাণকে সহজ করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএফডিসির আধুনিকায়নের কাজ চলমান। বাংলাদেশের চলচ্চিত্র একদিন বিশ্ব জয় করবে বলেও মন্তব্য করেন। তিনি জানান, দেশের চলচ্চিত্রকে সেই পর্যায়ে নিতে যেতে বিএফডিসি আন্তরিকভাবে কাজ করছে।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফডিসির পরিচালক মামুনূর রশীদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পারাজ ও প্রযোজক শিরিন সুলতানা।

‎অনুষ্ঠানের শেষে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তার আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

মন্তব্য (০)





image

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...

image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

image

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...

image

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...

image

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

  • company_logo