ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলাধীন কামারহাটী এলাকার রফিকুল ইসলাম (৪৮) ও নাটোর বাগাতিপাড়া থানাধীন মিস্ত্রীপাড়া এলাকার সুরুজ আলী(৩১)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম পিপিএম বলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর জেলা পুলিশ। মাদক নির্মূলে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)