• সমগ্র বাংলা

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউর রহমান চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 

শনিবার (৬ জুন) রাতে তার কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি চাটমোহরের আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

এসময় তিনি বলেন, মাদক, অবৈধ মাটি কাটা, জুয়া, সন্ত্রাসসহ অবৈধ সকল কর্মকান্ডের বিরুদ্ধে থানা পুলিশ সোচ্চার থাকবে। তিনি সাংবাদিকদের কাছে ভালো কাজের মূল্যায়ন করার আহবান জানান। 

এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালের কন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রঞ্জু, ভোরের কাগজ প্রতিনিধি কে এম রাসেল রহমান বকুল, আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশিষ ভট্টাচার্য্য তুষার, ভোরের দর্পনের এম এ জিন্নাহ, ইনকিলাবের জাহাঙ্গীর আলম, আমার সংবাদের শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সিএনআই প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জুন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন।

নবাগত ওসি মোঃ অলিউর রহমান চাঁপাইনবাবগঞ্জের স্থায়ী বাসিন্দা। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।

মন্তব্য (০)





image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

image

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুক...

image

দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে ধাক্কায় অটোবাইক চালক ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে...

image

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচ...

image

কালীগঞ্জে দুই বালুর গদিতে দস্যু হামলা, ব্যবসায়ীকে পিটিয়...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীপথে ট্র...

  • company_logo