ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শুনানিকালে এই নেতা ট্রাইব্যুনালকে বলেন, আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল ফজলুর রহমানের আদালত অবমাননার বিষয়ে শুনানি হয়।
এদিন বেলা ১১টার দিকে আইনজীবীদের বহর নিয়ে ট্রাইব্যুনাল-১ এ হাজির হন ফজলুর রহমান।গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন- এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।
পরে ৩০ নভেম্বর এ বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এ ট্রাইব্যুনাল মানি না- এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিএনপি নেতা ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না সে প্রশ্নও করেন তিনি। একইসঙ্গে ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
পরে ৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত আবেদন করেছেন ফজলুর রহমান।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)