• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ ও ডেনমার্কের দুগ্ধজাত খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দুগ্ধজাত খাদ্য নিরাপত্তা আরও জোরদার করতে ডেনিশ ভেটেরিনারি অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন (ডিভিএফএ)’র একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে।

‎ডেনমার্কের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরের মাধ্যমে প্রতিনিধি দল প্রাণিসম্পদ ব্যবস্থাপনা থেকে শুরু করে দুধ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পর্যন্ত পুরো দুগ্ধ মূল্য শৃঙ্খলা সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ করে।

‎বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএসএফএ) আয়োজিত এ সফরটি ছিল ডেনমার্ক ও বাংলাদেশের চলমান সহযোগিতার অংশ, যেখানে বিশেষভাবে বিএসএফএ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)’র সঙ্গে উৎপাদন থেকে ব্যবহার পর্যন্ত খাদ্য নিরাপত্তা মান জোরদার করা।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে দুই দেশের মধ্যে কৌশলগত খাতভিত্তিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়, যা খাদ্য নিরাপত্তা শাসনব্যবস্থা শক্তিশালী করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখছে।

‎টাঙ্গাইলে ডেনিশ প্রতিনিধিদল একটি দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করে, যেখানে স্থানীয় কৃষকদের কাছ থেকে তাজা দুধ গ্রহণ করা হয়, মান পরীক্ষা করা হয় এবং দ্রুত ঠান্ডা করে দুধের সুরক্ষা ও সতেজতা নিশ্চিত করা হয়।

‎সেখানে দলটি কোল্ড চেইন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে এবং ১৯৭০-এর দশকে ডেনমার্কের সহায়তায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ব্যবহৃত যন্ত্রপাতি পরিদর্শন করে। এর মধ্যে ছিল ইংল্যান্ডে তৈরি, পরে ডেনমার্কে আমদানি এবং শেষে বাংলাদেশে দান করা অ্যাভেরি ব্র্যান্ডের একটি শিল্পকারখানায় ব্যবহৃত বাল্ক মিল্ক ওজন পরিমাপক যন্ত্র।

‎চার দশকেরও বেশি সময় ধরে ব্যবহৃত এই যন্ত্রটি এখন খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

‎বাংলাদেশ ও ডেনমার্ক উভয় পক্ষই বাংলাদেশের দুগ্ধশিল্পকে আরও নিরাপদ, টেকসই ও দক্ষ খাতে উন্নীত করার মাধ্যমে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছে ডেনিশ দূতাবাস।

মন্তব্য (০)





image

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...

image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

image

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...

image

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...

image

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

  • company_logo