• আন্তর্জাতিক

ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানে আয়োজিত এক ম্যারাথনে নারীদের মাথায় হিজাব না থাকাকে কেন্দ্র করে দুই আয়োজককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কিশ দ্বীপে আয়োজিত ওই প্রতিযোগিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর দ্রুতই এই ব্যবস্থা নেওয়া হয়।

ম্যারাথনে প্রায় দুই হাজার নারী ও তিন হাজার পুরুষ আলাদা বিভাগে অংশ নেন। লাল টি-শার্ট পরা কয়েকজন নারী দৌড়বিদকে হিজাব বা মাথা কোনো কাপড়ে ঢেকে রাখতে দেখা যায়নি, যা দেশটির রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ক্ষমতাসীনদের দিক থেকে নারীদের ওপর চাপিয়ে দেওয়া দমনমূলক নীতির প্রত্যাখ্যানের বার্তা হিসেবে ওই নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজের প্রগতিশীল অংশ। তবে, বর্তমান ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ হিসেবে দেখে তৎক্ষণাৎ বলপ্রয়োগ করেছে ইরান সরকার।

সরকারের তরফ থেকে বলা হয়, কেবল হিজাব আইনের লঙ্ঘন নয়, বরং পুরো ম্যারাথন আয়োজনের প্রকৃতি ছিল “অগ্রহণযোগ্য”। 

কিশের প্রসিকিউটর জানান, দৌড়টি যেভাবে আয়োজন করা হয়েছিল, সেটাকেই ছিল “সামাজিক শালীনতার লঙ্ঘন”। অবশ্য ‘শালীনতা’র মাপকাঠিতে ঠিক লঙ্ঘনটা কোথায় হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

ইরানে রাজনীতির ভবিষ্যৎ আলোচনায় হিজাব ইস্যু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কখনও কর্তৃপক্ষ কিছুটা শিথিলতার লক্ষ্মণ দেখালেও নারীদের নিজের জীবন স্বাধীনভাবে পরিচালনার জন্য দমন-পীড়ন চালানো হয়। 

 

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo