• বিনোদন

‎কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২ অনুষ্ঠানে পুরস্কৃত হলেন চলচ্চিত্র পরিচালক "সুজন বড়ুয়া"

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ চট্টগ্রাম রেডিসন ব্লুতে   জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও সন্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান। দেশের শীর্ষ ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক বর্ণাঢ্য মিলনমেলায়।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান অভিনেত্রী অপি করিম, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ও “বিশ্বরঙ” ব্র্যান্ডের মালিক বিপ্লব সাহা, ফ্যাশন ডিজাইনার মিস রওশন আরা চৌধুরীসহ আরও অনেকে।
‎চলচ্চিত্র 'বান্ধব' এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন "সুজন বড়ুয়া"। নাট্য ও চলচ্চিত্র জগতে সৃজনশীল ও মানসম্মত কাজে প্রশংসিত হওয়ায় এই সম্মান তাকে প্রদান করা হয়।

‎অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান জানায়, দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন ও প্রতিভাবান ডিজাইনার, মডেল, অভিনেতা. অভিনেত্রী. নাটক ও চলচ্চিত্র নির্মাতা. এবং  ফটোগ্রাফারদের প্রতিভার সন্মান যানাতে এক মঞ্চে নিয়ে আসাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। “কালার কাস্ট ফ্যাশন শো” দেশের ফ্যাশন সেক্টরে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং শিল্পের ধারাবাহিক উন্নতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

‎জমকালো এই রাতে ফ্যাশন ও শিল্প জগতের সৃজনশীলতা, অভিনবত্ব এবং বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির এক অনন্য সমাহার দেখা যায়। অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য এটি ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা।

মন্তব্য (০)





image

সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব...

image

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে কী?

বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্...

image

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক : অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতা...

image

দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্তে পরীমনি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর ...

image

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর ঝুলিতে ম...

  • company_logo