• আন্তর্জাতিক

গ্রিসের উপকূলে নৌকাডুবে নিহত ১৮

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূলের কাছে নৌকা ডুবে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনীসূত্রে।

নৌকাটি যেখানে ডুবেছে, সেখান থেকে সাগরতীরের দূরত্ব ৪০ কিলোমিটার। গ্রিসের কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় তুরস্কের একটি কার্গো জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেন পরে গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন।

নৌকাটিতে মোট ২০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের মধ্যে মাত্র ২ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকিরা ১৮ জনের সবাই নিখোঁজ। তাদের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জীবিত দুই অভিবাসনপ্রত্যাশীকে নিকটস্থ ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রিসের কোস্টগার্ড কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দুই দেশ গ্রিস ও ইতালিতে ঢোকার প্রবণতা শুরু হয় নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এমন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ১০ লাখেরও বেশি।

গ্রিসে যেসব অভিবাসনপ্রত্যাশীরা নৌকাযোগে আসেন, তারা সাধারণত লিবিয়ার উপকূল থেকে রওনা হন এবং তাদের লক্ষ্য থাকে ক্রিট, গাভদোস এবং ক্রিসি— এই তিন দ্বীপের কোনো একটিতে পৌঁছানো। এর প্রধান কারণ, লিবিয়ার উপকূল থেকে এই তিন দ্বীপ সবচেয়ে কাছাকাছি। কিন্তু প্রতিকূল আবহাওয়া, নৌকায় যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন কারণে লক্ষ্যে পৌঁছানোর আগেই অনেক অভিাবাসন প্রত্যাশীর সলিল সমাধি ঘটে।

 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করে...

১

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...

image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

২

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...

image

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...

image

সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

  • company_logo