• লিড নিউজ
  • জাতীয়

৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

‎রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‎কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌবাহনী প্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী। পাশাপাশি দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায়ও বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

‎জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌ প্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাধ মিলিয়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

‎গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
‎এ সময় মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচে দুজন নারীসহ ৩১ জন মিডশিপম্যান ৩ বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। 

‎কুচকাওয়াজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তির খবর, আসছে বড় চালান

নিউজ ডেস্কঃ দেশের জ্বালানি তেলের বাজারে বিরাজমান অস্থির...

image

বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্...

image

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও’র

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচা...

image

এডিবি’র সহায়তা বাড়লে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে: স্থান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্...

image

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন জ্বালান...

  • company_logo