• আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার হোস্টেলে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার এক হোস্টেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। শনিবার ভোরে সংঘটিত এই হামলায় আরও কমপক্ষে ১২ জন মানুষ আহত হন। পুলিশ জানিয়েছে, হোস্টেলটিতে অবৈধভাবে মদ বিক্রি করা হতো।

বিশ্বে সর্বোচ্চ হত্যাকাণ্ডের হারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার এই দেশে সাম্প্রতিক সহিংস ঘটনার পর পুরো দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

প্রিটোরিয়া পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা মাথে জানান, মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিটোরিয়া থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের সলসভিল এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ভোর সাড়ে চারটার দিকে তিনজন বন্দুকধারী হোস্টেলের ভেতরের অবৈধ শিবিন বা মদের আড্ডায় ঢুকে মদপানে ব্যস্ত একদল পুরুষের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলায় ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক মেয়েও প্রাণ হারায়। পুলিশ সকাল ছয়টার দিকে খবর পায়।

হামলার কারণ এখনও স্পষ্ট নয়, এবং কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা যায়নি। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

মাথে বলেন, অবৈধ ও অনুমোদনবিহীন মদের দোকানগুলো দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার বড় কারণ। এসব স্থানে প্রায়ই মারাত্মক সহিংসতা ঘটে এবং নিরীহ মানুষের প্রাণহানি ঘটে।

 

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo