• লিড নিউজ
  • জাতীয়

মন্ত্রণালয়কে না জানিয়ে তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেয়ার কথা বললেন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে তারা। এর বিরুদ্ধে সরকার আইনসঙ্গত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
‎
‎বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
‎
‎বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের থেকে সরকার বাজারের দামের চেয়ে ২০ টাকা কমে ভোজ্য তেল কিনেছে। তবে তারা বাজারে ২০ টাকা বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। অযৌক্তিক কোন বিষয় বাণিজ্য মন্ত্রণালয় মানবে না।
‎
‎এ বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম ৯ টাকা বৃদ্ধি-আইনের ব্যাতয়। ভোক্তা স্বার্থ এখানে লঙ্ঘিত হয়েছে। এখনও বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেন খ্যাব সভাপতি।

মন্তব্য (০)





image

‎সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

১

‎নিউজ ডেস্কঃ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জ...

image

লালন শাহ বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন: ভারতীয় হাইক...

২

নিউজ ডেস্কঃ ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত...

image

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে:...

৩

নিউজ ডেস্কঃ  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন...

image

‎সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য...

৪

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই...

image

‎লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রম...

৫

নিউজ ডেস্কঃ লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জান...

  • company_logo