• জাতীয়

‎এভারকেয়ারের কাছে হেলিকপ্টার উড্ডয়ন নিয়ে অপপ্রচার না করার অনুরোধ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ৪ ডিসেম্বর সকাল ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

‎বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়।

‎উল্লেখ্য, গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেদিন সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। পরে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ হলে এসএসএফ সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে।

‎এর আগে, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

মন্তব্য (০)





image

সংসদে রাষ্ট্রপতির ভাষণ: প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দ...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই রা...

image

সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকা...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ঘটনা ঘ...

image

ত্রয়োদশ জাতীয় সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের প্যানেল স্প...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের...

image

‎সংসদে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের ...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খাল...

image

হাদি, আবরার ও ফেলানির নাম সংসদের শোক প্রস্তাবে উত্থাপন না...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আনা শোক...

  • company_logo