• রাজনীতি

‎কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কেউ পাথর মারলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও গনসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

‎হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব। কেউ সমালোচনা করলে হাসিমুখে মেনে নেব। বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না।

‎তিনি আরও বলেন, কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না। রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত ১৭ বছর কে কোথায় ছিল—আমরা দেখেছি।

‎এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, মানুষের কাছে শুনি—আমি নাকি ৫০০ ভোট পাব! ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। 

‎তিনি বলেন, আমি খেটে খাওয়া মানুষের সন্তান। আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নাই; আপনাদের মধ্য থেকেই আমি উঠে এসেছি।

‎জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, যারা নির্বাচন আসলে ফটোসেশন করতে নানা অভিনয় করে তাদেরকে চিনে রাখুন। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করুন। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখুন। দেখবেন আপনাদের চোখেই সব ধরা পড়বে। 

‎গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাস্তায় কে ছিল, আমরা দেখেছি। বিএনপির অনেক নেতাকর্মীকেও রাস্তায় দেখেছি। যারা আন্দোলনে মাঠে ছিল না তারাই এখন বড় বড় কথা বলে। মানুষকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo