• রাজনীতি

ইরানের সর্বোচ্চ নেতার শাহাদতে গণঅধিকার পরিষদের শোক

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ইসরাইল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ এই নেতার নিহতের ঘটনায় শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।

এক শোকবার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, দীর্ঘ সময় ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নেতৃত্ব প্রদান করে দেশটির রাজনৈতিক, আদর্শিক ও ধর্মীয় কাঠামো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার দৃঢ় অবস্থান, নীতি-আদর্শের প্রতি অবিচলতা এবং দূরদর্শী নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল।

শোকবার্তায় আরও বলা হয়, তার শাহাদত ইরানের জনগণের জন্য গভীর শোকের বিষয় এবং মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকাবহ মুহূর্তে শোকসন্তপ্ত পরিবার, ইরানের সরকার ও জনগণ এবং বিশ্বব্যাপী তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা এবং হামলায় ইরানের সামরিক ও বেসামরিক সাধারণ জনগণের মৃত্যুতে শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ। 

এছাড়াও নেতারা চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনে উভয়পক্ষকে সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

 

মন্তব্য (০)





image

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

১

‎নিউজ ডেস্কঃ তুরস্ক সফর শেষে দেশের ফিরেছেন বিরোধীদলীয় নে...

image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

২

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

৩

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৪

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৫

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

  • company_logo