ফাইল ছবি
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট আছে কি না—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তিনি এখনো ট্রাভেল পাশ চাননি; চাইলেই তা সঙ্গে সঙ্গে ইস্যু করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এসময় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ ও দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।’
তৌহিদ হোসেন আরও বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’ এছাড়া তারেক রহমানের ঢাকা আসা নিয়ে এখনো সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)