• লিড নিউজ
  • জাতীয়

‎ডিসেম্বরে দেশজুড়ে বাড়বে শীত, মাঝামাঝি থেকে শৈত্যপ্রবাহের আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশজুড়ে শীত নামার গতি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে হিমেল হাওয়া জোরেশোরে বইতে শুরু করেছে। সকালে কনকনে ঠান্ডা, দুপুরে ম্লান রোদ—সব মিলিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে বাড়ছে ভোগান্তি।

‎আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের তীব্রতা আরও বাড়বে। দেশে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, নাটোর এবং রাজশাহীতেই শৈত্যপ্রবাহের প্রভাব বেশি অনুভূত হবে।

‎দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এখনও বাংলাদেশের উপকূল থেকে দূরেই অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে ঝড়টি বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

‎সমুদ্র এখনও উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

‎আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলছেন, ডিসেম্বরে সমুদ্রের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল থাকে না। তাই বছরের বাকি সময় উপকূলে কোনো ঝড় আঘাত হানার সম্ভাবনা নেই।

‎তিনি আরও বলেন, ‘বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় কৃষকরা স্বস্তিতে আছেন। আলু, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুনসহ শীতকালীন শস্যের রোপণ গতি পেয়েছে।’

‎পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা আগের মতোই প্রবল। সকালে হাড়কাঁপানো ঠান্ডায় পথঘাট ফাঁকা থাকে। বেলা বাড়লে কিছুটা রোদ মিললেও শীতের প্রকোপ কমে না। গতকাল (রোববার, ৩০ নভেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য কম।

‎নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচলেও বিঘ্ন ঘটছে। সকালে বেশিরভাগ ফ্লাইটই কমপক্ষে আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে। যাত্রীদের অনেকেই বারবার সময় বদলের কারণে ভোগান্তিতে পড়েছেন।

‎বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ পরিষ্কার হলেই ফ্লাইট স্বাভাবিক হবে, এখনই কোনো ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেই।

‎দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ, এই সময়টিই হবে এ মৌসুমের সবচেয়ে শীতল পর্ব। মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে দেশের বড় অংশ কাঁপতে পারে। এতে কৃষিকাজ, পরিবহন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি বাড়বে।

‎আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত আরও তীব্র হতে পারে। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

‎দেশের উত্তরাঞ্চলে এরইমধ্যে শীতের পূর্ণ প্রভাব পড়তে শুরু করেছে, আর সামনে রয়েছে আরও কঠিন শীতের ইঙ্গিত।

মন্তব্য (০)





image

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...

image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

image

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...

image

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...

image

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

  • company_logo