• লিড নিউজ
  • জাতীয়

‎কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সমাজকল্যাণ উপদেষ্টার ত্রাণ বিতরণ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সম্বলিত কিড বক্স বিতরণ করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

‎শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ উপদেষ্টা এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

‎এ সময় শারমীন এস মুরশিদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা লাঘব করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে আমরা অবিলম্বে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছি। এই কিড বক্সগুলো তাদের সাময়িক সংকট মোকাবিলায় সহায়তা করবে।

‎তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তালিকাভুক্ত করে পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় মাঠপর্যায়ে কাজ করছে যাতে কেউ অবহেলিত না থাকে।

‎উপদেষ্টা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই হাজার শিশু পরিবারের মাঝে কিড বক্স বিতরণ করেন। কিট বক্সে মশারি, খাদ্যসামগ্রী, পানির জার, টুথপেস্ট ও ব্রাশ, টাওয়াল, টর্চলাইট, কম্বলসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

‎উপদেষ্টা বাচ্চাদের পড়ালেখা যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বাচ্চাদের বই, খাতা, কলম এবং স্কুল ড্রেসের ব্যবস্থা করতে সহযোগিতা করা হবে।

‎তিনি বলেন, বড় রকমের যে সাহায্যগুলো লাগবে যেমন- ঘরগুলো নির্মাণ করতে গণপূর্ত মন্ত্রণালয়, মসজিদের ক্ষয়ক্ষতির বিষয়ে ধর্ম মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় তৎপর রয়েছে।

‎তিনি আরও বলেন, সবার অবদানে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংশ্লিষ্ট সকলে এগিয়ে আসবে।

‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই ত্রাণ কার্যক্রমকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন এবং দ্রুত পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তার প্রত্যাশা করেন।

‎এ সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক মো. সাইদুর রহমান খান,  সিএসপিবি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. সাদিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...

image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

image

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...

image

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...

image

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

  • company_logo