ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : উত্তরের জেলা নীলফামারীতে ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া। বেড়েছে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি, আর ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু।
শনিবার (২৯ নভেম্বর) নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে আজ ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে রোদ থাকলেও রাত নামলেই শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ছে।
মোটরসাইকেল চালক আলিম বলেন, সকালে বের হয়ে খুব শীত অনুভব হচ্ছে। ভোরে গাড়ি নিয়ে বের হতে হয়, কুয়াশার কারণে এখন গাড়ির লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী জানান, সকালে হাঁটতে বের হলে শীত লাগে, সঙ্গে কুয়াশাও বাড়ছে। আমরা এ জেলার মানুষ প্রতিবছরই আগেভাগে শীত অনুভব করি। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাতে ও সকালে ঠান্ডা বেশি লাগে।
ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল বলেন, আজ ভোর ৬টায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে।
নিউজ ডেস্কঃ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জ...
নিউজ ডেস্কঃ ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত...
নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই...
নিউজ ডেস্কঃ লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জান...

মন্তব্য (০)