• লিড নিউজ
  • জাতীয়

দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তরুণ প্রজন্মকে দুর্নীতির পরিবর্তে উদ্ভাবন ও উৎপাদনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

‎তিনি বলেছেন, আমরা সকলেই নিজেদের জন্য, আমাদের পরিবার ও জাতির জন্য সম্পদ তৈরি করতে চাই। কিন্তু মনে রাখবেন, দুটি উপায়ে সম্পদ অর্জন করা যেতে পারে।

‎এক হলো উদ্ভাবনের মাধ্যমে এবং দ্বিতীয় হলো উৎপাদনের মাধ্যমে অথবা দুর্নীতির মাধ্যমে। আমাদের অবশ্যই উদ্ভাবন ও উৎপাদনের পথে হাঁটতে হবে।

‎বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমরা এখানে আমাদের পরিবার এবং জাতির জন্য সম্পদ তৈরি করতে এসেছি। আমি চাই তোমরা সম্পদশালী হও, কিন্তু আমার অনুরোধ উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তোমরা সে সামর্থ্য অর্জন করো।

‎এ সময় আগামীতে অর্থনীতির পরিবর্তিত চাহিদাগুলো তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের অর্থনীতি সংযোগের চেয়ে সক্ষমতাকে পুরস্কৃত করবে। তোমার অবস্থান নির্ভর করবে তুমি আসলে কী করতে পারো তার ওপর।

‎তিনি আরও বলেন, তরুণদেরকে কোডিং বুট ক্যাম্প, মাইক্রো-ক্রেডেনশিয়াল এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। যারা এগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে, নতুন কিছু সৃষ্টি করবে এবং সততা বজায় রাখবে, কেবল তারাই দীর্ঘমেয়াদে সফল হবে।

‎উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, তোমাদের সিদ্ধান্ত কেবল তোমার নিজের ভবিষ্যতের জন্যই নয়, বরং জাতির ভবিষ্যতও গঠন করবে।

‎তিনি তরুণ প্রজন্মকে শর্টকাট পদ্ধতি পরিহার করে নৈতিকতা, সৃজনশীলতা এবং সৎ পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

‎এর আগে জ্বালানি উপদেষ্টা বিশ্ববিদ্যালয়টি থেকে পাস করা শিক্ষার্থীদের হাতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ এবং পদক তুলে দেন।

‎অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের ভাইস-চ্যান্সেলর অ্যাডাম হাবিব। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান ও অধ্যাপক এম আনোয়ার হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী।

মন্তব্য (০)





image

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...

image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

image

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...

image

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...

image

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

  • company_logo