• জাতীয়

‎নির্বাচন করবেন কি না, ফেসবুকে স্পষ্ট করলেন প্রেস সচিব

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেননা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

‎শফিকুল আলম লিখেছেন, ‘যারা জিজ্ঞাসা করছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমি সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও আমার নেই।’

‎এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন।

‎তিনি বলেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।

‎নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

‎কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন–সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।

মন্তব্য (০)





image

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...

image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

image

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...

image

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...

image

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

  • company_logo