ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনে ডাক পাবে না দক্ষিণ আফ্রিকা।
বুধবার (২৬ নভেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।
চলতি বছরের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। ওয়াশিংটন তখন বলেছিল, দক্ষিণ আফ্রিকার বাণিজ্য সহযোগিতা ও জলবায়ু ইস্যুসহ যেসব অগ্রাধিকার রয়েছে, তা মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর জবাবে রেওয়াজ অমান্য করে চলতি বছরের জলবায়ু সম্মেলন শেষে মার্কিন দূতাবাসের প্রতিনিধির কাছে সভাপতিত্ব হস্তান্তরে অস্বীকৃতি জানায় স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্লোরিডায় আসন্ন জি-টুয়েন্টি সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করবে না ২০২৬ এর স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।
নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...
নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...
নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...
নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

মন্তব্য (০)