ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় পে কমিশনের সঙ্গে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
এদিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির।
আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বাদিউল কবির গণমাধ্যমকে জানান, বেতন গ্রেড কমিয়ে আনা, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে।
কমিশন চেয়ারম্যানের বরাত দিয়ে বাদিউল কবির জানান, তারা দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ৩০ নভেম্বরের মধ্যেই প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে।
এর আগে নভেম্বরের মধ্যেই সুপারিশ জমা না হলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন। দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য না আসায় কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল।
নিউজ ডেস্ক : সংবিধান সংশোধনে অচিরেই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে ...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে স...
নিউজ ডেস্ক : বাজারে বাড়তি চাহিদার চাপ কমিয়ে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে...
নিউজ ডেস্ক : দেশের ইতিহাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বিএনপি ঘো...

মন্তব্য (৩)
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ নভেম্বর তো শেষ হবে না! ফি বছর ঘুরেফিরে আসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ শে নভেম্বর রোজ রবিবার প্রজ্ঞাপন চাই এবং ১৫ই ডিসেম্বরের আগেই যেন গেজেট জারি হয় এবং জানুয়ারির ১ তারিখ থেকে যেন বেতনের সাথে পে স্কেলের ভাতা এবং সকল সুযোগ সুবিধা কার্যকরী হয়
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ শে নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা ও ১৫ ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি চাই