ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ (বুধবার, ২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শাহবাগে পিজি হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছিল। ১১টা ১৪ মিনিটে তারা আগুনের খবর পায়।
১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায়। সাতটি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহত বা আটকে পরা ভুক্তভোগীর খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)