• সমগ্র বাংলা

কালীগঞ্জে ‘খেলার জগৎ’ মডেলের অগ্রগতি: সরকারি কর্মকর্তাদের সঙ্গে ব্র্যাকের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে শিক্ষা উন্নয়ন মডেল “খেলার জগৎ” বাস্তবায়ন বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় শিশুদের প্রারম্ভিক শিক্ষায় খেলাধুলাভিত্তিক শেখার ধারণাকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। 

তিনি বলেন, “শিশুর সঠিক বিকাশে খেলাধুলা শুধু বিনোদন নয়, শেখার অন্যতম কার্যকর পদ্ধতি। এ ধরনের উদ্যোগ আরও প্রসারিত হলে শিক্ষার মান উন্নত হবে।”

ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতা, অ্যাডভোকেসি ফর প্লে, আরলি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-এই তিন সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষা অফিস, সমাজসেবা অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া ব্র্যাকের পক্ষ থেকে গাজীপুর জেলা কো-অর্ডিনেটর মো. আবু জাফর, ম্যানেজার মো. মজিবুর রহমান, কালীগঞ্জ উপজেলার প্রোগ্রাম অরগানাইজার স্বপন কুমার বর্মন, সিনিয়র প্যারা কাউন্সেলর শান্তি রানী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশুর সামাজিক-মানসিক বিকাশে খেলার মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করা জরুরি। “খেলার জগৎ” মডেলকে কালীগঞ্জ উপজেলায় সফলভাবে বাস্তবায়নে সকলে মিলে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo