• সমগ্র বাংলা

ফরিদপুরে ভেজাল কীটনাশক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা: ১ বছরের কারাদণ্ড ও লক্ষ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে একটি ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক মো. দাউদ মোল্যাকে (৩৫) আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 জানা যায়, অভিযুক্ত দাউদ মোল্যা মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যার পুত্র। প্রায় এক বছর আগে তিনি বাগাট উত্তরপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করেন এবং সেখানেই গোপনে গড়ে তোলেন এই ভেজাল কীটনাশক তৈরির কারখানা। কৃষি কাজে ব্যবহারের জন্য তিনি দীর্ঘ দিন ধরে ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাত করে আসছিলেন, যা ব্যবহার করে এলাকার বহু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহীর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক, তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্তকে১ বছরের কারাদণ্ড এবং নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক ও তৈরির সরঞ্জামসহ দাউদ মোল্যাকে আমরা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। জনস্বার্থ ও কৃষকদের সুরক্ষায় তাকে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।"

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দরা।

 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo