• আন্তর্জাতিক

মধ্যরাতে আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু এবং অন্যজন নারী।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

‎তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে এই বোমা বর্ষণ করে পাকিস্তানি বাহিনী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের ছেলে তার বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

‎মুজাহিদ আরও বলেন, হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট ৯ জন শিশু এবং এক নারী নিহত হয়েছেন।

‎তিনি অভিযোগ করেন, শুধু খোস্তেই নয় উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে। এসব হামলায় আরও অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

‎পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

image

নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোর...

নিউজ ডেস্ক : নেপালের ত্রিশূলী নদীর তীরে কাদায...

  • company_logo