• শিক্ষা

‎হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে।

‎ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে রোকেলা হলের শিক্ষার্থীরা জানান, তাদের হলের বেশ কয়েকস্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন, বন্ধের সময়টাতে যতোটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে।

‎এদিকে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, শহীদুল্লাহ হলসহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

‎এর আগে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ সময় আজ রোববার বিকাল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলকে অনুরোধ জানানো হয়।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo