ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন।
শনিবার (২২ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এর আগে, রাষ্ট্রীয় সফরে আজ (২২ নভেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)