• জাতীয়

‎ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এই সফরে দুই দেশের মধ্যে ‘তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক’ সই হবে। শনিবার (২২ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী অবতরন করেন।

‎এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী, পরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে।

‎গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

‎তিনি বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আনার ব‍্যাপারে ঢাকা ও থিম্পু একমত। তবে দিল্লির অনাপত্তি এখনও মেলেনি। এই সফরেও জলবিদ্যুৎ ইস্যু নিয়েও কথা বলবে দুই দেশ। পাশাপাশি বাংলাদেশিদের জন‍্য ট্রাভেল ট‍্যাক্স অপরিবর্তিত রাখা এবং সম্ভব হলে কমানোর প্রস্তাব দেয়া হবে।

‎সফরের প্রথম দিন শনিবার ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

‎এতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

‎সফরের সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

‎উল্লেখ্য, সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং টোবগে।

মন্তব্য (০)





image

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

নিউজ ডেস্কঃ নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফ...

image

‎সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সু...

image

‎বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাং...

image

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...

image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

  • company_logo