ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। বাংলাদেশসহ ভারতেও অনুভূত হয়। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ কম্প অনুভূত হয়।
শুক্রবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আবহাওয়া অফিসের দেয়া তথ্যে, ভূমিকম্পের উৎপত্তি ভূমি থেকে অন্তত ১৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
জানা গেছে, ভূমিকম্পে রাজধানীর মাতুয়াইলে ভবন হেলে পড়েছে, খিলগাঁওয়ে ভবন ধসে পড়েছে, নিউমার্কেটের পাশে ভবন হেলে পড়েছে। এছাড়া কলাবাগানে একটি ভবন হেলে পড়ছে বলে খবর পাওয়া গেছে।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
নিউজ ডেস্কঃ নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সু...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাং...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...
নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

মন্তব্য (০)