• সমগ্র বাংলা

দিনাজপুরে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলের চেষ্টা, র‍্যাবের হাতে ধরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : ফেসবুকে অন্তরঙ্গ মুহুর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলিংয়ের চেষ্টায় মামলায় অভিযুক্ত সাবেক স্বামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব ১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানীর সদস্যরা। গ্রেপ্তার এড়াতে শহরে আত্বগোপন করেছিল সে।

মামলার বিবরন দিয়ে র‍্যাব ১৩ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরারিপুর গ্রামের মিজানুর হকের ছেলে মেহেদী হাসান (৩৩) বিয়ে সংসারের ৪ বছর পর গত ১৭ সালের ৭ সেপ্টেম্বর স্ত্রীকে তালাক দেয়। পরে বিভিন্ন মাধ্যমে সেই স্ত্রীকে পুনরায় বিয়ে করে ঘরে তোলার প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু অভিমানী স্ত্রী প্রস্তাবে রাজি হয়নি।

উদ্ভুত পরিস্থিতিতে সে দাম্পত্যকালীন সময়ে ধারন করা  উভয়ের অন্তরঙ্গ মুহুর্তের কিছু ছবি ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে ভিকটিমের ভাবির ফেসবুক মেসেঞ্জারে প্রেরণ করে বিয়ের জন্য রাজি করাতে চাপ দিচ্ছিল।  প্রস্তাবে রাজি না হলে ফেসবুক গ্রুপে সেইসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল । এঘটনায় তার ডিভোর্সি স্ত্রী ভিকটিম বাদী হয়ে গত ১৬ নভেম্বর নবাবগঞ্জ থানায় পর্ণোগ্রাফী আইন ২০১২ এর ৮(২)/৮(৩)/৪ ধারায় দায়ের করে।  মামলা নং- ০৭/২৬২। 

অন্যদিকে গ্রেফতার এড়াতে অভিযুক্ত চতুরতার সাথে আত্মগোপন করে। গোয়েন্দা তৎপরতা চালিয়ে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল গতকাল সোমবার বিকালে ৪৮ ঘন্টার মধ্যে তাকে জেলা শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ের সামনে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।  

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo