• লিড নিউজ
  • জাতীয়

‎রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই। তাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এসব কথা বলেছেন।

‎গতকাল (সোমবার) কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশন (আরআরআরসি) এবং ব্র্যাকের সহায়তায় কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজিএ) আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘ ৮ বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভারে ভারাক্রান্ত ওই এলাকার লোকজন। রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়; ন্যায়বিচার ও বৈশ্বিক জবাবদিহিতার প্রশ্নও। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

‎তিন পর্বে আয়োজিত দিনব্যাপী এই কনফারেন্সে রোহিঙ্গা সংকট নিয়ে কি-নোট উপস্থাপন করেন মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) ব্যুরো চিফ জুলহাস আলম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফরিদা পারভীন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামানসহ স্থানীয় নেতারা।

মন্তব্য (০)





image

ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন ফিলি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে...

image

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...

image

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্র...

নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...

image

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংস...

 ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...

image

শাহজালালের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ: নিরাপত্তা ও তদার...

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...

  • company_logo