• লিড নিউজ
  • জাতীয়

‎ন্যায়বিচারই জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে: ফারুকী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
‎
‎সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি এই স্ট্যাটাস দেন। মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, টিভিতে দেখতে পেলাম জুলাইয়ে আহতরা কাঁধে ‘মাতৃভূমি অথবা মৃত‍্যু’ লেখা স্কার্ফ পড়ে ট্রাইব্যুনালে ঢুকছে। ধীর পায়ে।
‎
‎তিনি আরও লিখেছেন, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে রিপোর্ট করছে রিপোর্টাররা। বেশিরভাগ পরিবারের সদস্যরা এখনও সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের মুখে শুধু একটাই কথা ‘বিচার চাই’।
‎
‎সবশেষে উপদেষ্টা লিখেছেন, দুই বোন মিম-মিতুর কাঁধে শহীদ রাব্বির লাশ। প্রতিটা শহীদের পরিবারের কাঁধে তাদের প্রিয়জনের লাশ। আর বাংলাদেশের কাঁধে ন‍্যায়বিচারের ভার। ন‍্যায়বিচারই একটা জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে, হিলিং করতে পারে আমাদের গভীর ক্ষতের।

মন্তব্য (০)





image

‎সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

১

‎নিউজ ডেস্কঃ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জ...

image

লালন শাহ বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন: ভারতীয় হাইক...

২

নিউজ ডেস্কঃ ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত...

image

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে:...

৩

নিউজ ডেস্কঃ  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন...

image

‎সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য...

৪

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই...

image

‎লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রম...

৫

নিউজ ডেস্কঃ লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জান...

  • company_logo