• লিড নিউজ
  • জাতীয়

ভিসা নিয়ে ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয় বলে জানানো হয়েছে। ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন রোববার নিজেদের ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। 

সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হ‌বে। কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।

ব্রিটিশ হাইক‌মিশন আরও জানায়, ভিসা আবেদন ও মূল্যায়ন সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এবং এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

ভিসা সংক্রান্ত অফিসিয়াল নির্দেশিকা ও যাচাই-বাছাইয়ের জন্য নাগরিকদের ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কার...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

‎অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের বেশিরভাগই বাজারে মিলছে না, তদারক...

নিউজ ডেস্কঃ অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের বেশিরভাগই এখন বাজ...

image

‎জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দী...

image

ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন ফিলি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে...

image

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...

  • company_logo