ছবিঃ সিএনআই
বাকৃবি প্রতিনিধি : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।
দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত হবে এক ঘণ্টার এই পরীক্ষা। প্রযুক্তিগত এবং প্রশাসনিক সব ধরনের সমন্বয়ের কাজ দেখবে গাকৃবি।
ভর্তি সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে (https://acas.edu.bd)। অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময় পরে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কৃষি গুচ্ছের অধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাকৃবি, গাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
নিউজ ডেস্কঃ উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পর দেশের পাশাপাশি ...
নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...
নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে...
নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ...
জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...

মন্তব্য (০)