• লিড নিউজ
  • জাতীয়

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর'

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন শহরে দিনদিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বিশেষ করে শীতের সময় দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকে ঢাকার নাম। তবে, আজ বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান বিশ্বে তৃতীয়। বাতাসের মানও ‘খুব অস্বাস্থ্যকর’।

‎সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৫৮ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

‎এ ছাড়া স্কোর ৫৭৭ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৩৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২২৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।

‎তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

‎ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

‎নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানিং নির্মাণযজ্ঞও উঠে এসেছে। ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা হচ্ছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কার...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

‎অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের বেশিরভাগই বাজারে মিলছে না, তদারক...

নিউজ ডেস্কঃ অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের বেশিরভাগই এখন বাজ...

image

‎জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দী...

image

ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন ফিলি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে...

image

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...

  • company_logo