• বিনোদন

এআই মানুষের আবেগ ও অনুভূতি কখনোই নিতে পারবে না: দীপিকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই এখন সাফল্যের নতুন শিখরে। ইন্ডাস্ট্রিতে পা রেখেই একসময় যিনি উচ্চারণ নিয়ে তীব্র ঠাট্টার শিকার হয়েছিলেন, সেই তিনি এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। এখন অভিনেত্রী ৫০০ কোটি রুপি সম্পত্তির মালিক। সম্প্রতি এক অভাবনীয় উদ্যোগে মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। 

এখন থেকে আমেরিকা, ভারত, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার অসংখ্য মানুষ অভিনেত্রীর পরিচিত কণ্ঠ শুনতে পাবেন। নিজের এই নতুন জার্নির খবর দীপিকা নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম, যাকে এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআই নিয়েও নিজের ভাবনা স্পষ্ট করেছেন অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন বলেন, আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনোই নিতে পারবে না, তা হলো—মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে, যা শুধু মানুষের।

শুরুর দিকের সেই কঠিন সময়ের কথা তুলে ধরে দীপিকা বলেন, এ মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল, যখন বলিউডে আমার সদ্য পথচলা শুরু, তখন আমার কণ্ঠস্বর আমার উচ্চারণ নিয়ে তুমুল ঠাট্টা করা হতো।

অভিনেত্রী বলেন, এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।

তিনি বলেন, নিজের অভিনয় দক্ষতা ও দৃঢ়তার জোরে আজ বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছি। পরিশ্রমিকের প্রতিদান হিসাবে অভিনেতাদের সমপরিমাণ অর্থগ্রহণ করছি। এ ছাড়া ইন্ডাস্ট্রিতে সবার জন্য সমান সুযোগ-সুবিধার দাবিতেও সবসময় সোচ্চার তিনি।

 

মন্তব্য (০)





image

তরুণদের অভিনয় শেখাবেন মোশাররফ করিম

নিউজ ডেস্ক : দীর্ঘদিন মঞ্চে অভিনয় করে পর্দায় নিজের আলাদা জায়...

image

মিমির বিয়ের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ, পাত্রের পেশা নিয়ে চমক

বিনোদন ডেস্ক : এতদিন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই অভিনেত্রী মিমি চ...

image

মৌসুমীর সঙ্গে সম্পর্ক কীভাবে টিকে আছে, গোপন রহস্য জানালেন...

নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সান...

image

‎৪০ তম ফোবানায় বিসিআই-এর অভিষেক—মিউজিক্যাল মেডলিতে মুগ্ধ...

বিনোদন ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল হিলটনে ৪ থেক...

image

যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

বিনোদন ডেস্ক : আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশক পূর্ণ করবেন দ...

  • company_logo