• বিনোদন

সম্পর্ক মানে একটা কমিটমেন্ট: কোয়েল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অফস্ক্রিনে যেন এক সাদামাটা মানবী। তার ভক্ত-অনুরাগীরা তাকে আদর করে বলেন— 'টালিকুইন'।  আর সেই ডাক শুনলেই লজ্জায় মুখ লাল হয়ে ওঠে অভিনেত্রীর। 

পর্দায় গ্ল্যামার আর আভিজাত্যের ঝলক, কিন্তু বাস্তবে বিনয় আর সরলতার প্রতীক কোয়েল মল্লিক। কোনো অনুষ্ঠান-পার্টি কিংবা মল্লিকবাড়ির দুর্গাপূজা— সবখানেই হাসিমুখে মিশে যান সবার সঙ্গে। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে রঞ্জিতকন্যাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। এ বিষয়টি নিয়ে লাইমলাইট থেকে একটু দূরেই থাকেন অভিনেত্রী। 

তবে এবার কোয়েল মল্লিক নতুন প্রজন্মের ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়। 

কোয়েল মল্লিক বলেন, এ রকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে কিংবা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে— একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।

অভিনেত্রী বলেন, জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি— সম্পর্ক সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি বলে জানান কোয়েল মল্লিক।

উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে এ দম্পতির প্রথম সন্তান ছেলে কবীরের জন্ম হয়। 

মন্তব্য (০)





image

ঈদে নতুনরূপে আসছেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক : চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে খল-অভিনেতা...

image

গুলশানে পথচারীকে মারধর, রুশ-বাংলা মডেল মনিকাকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক : ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ...

image

গ্ল্যামারাস রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের অভিনয় দক্ষতা দ...

image

সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন, প্রশ্ন শবনম ফারিয়ার

বিনোদন ডেস্ক : দেশে কয়েকদিনের তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে...

image

অভিনেত্রী তিথিকে সাইবার বুলিং ও হত্যার হুমকি, থানায় জিডি

বিনোদন ডেস্ক : অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকর...

  • company_logo