• লিড নিউজ
  • জাতীয়

‎পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নতুন পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
‎
‎রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‎
‎অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফের সঙ্গে কথা চলছে কিস্তি নিয়ে। আমাদের কাছে যেসব তথ্য আছে তা আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেয়া হবে। তবে ঋণের ৬ষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে না। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড় করবে বা সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি।
‎
‎এসময় দেশের সার্বিক দিকের অগ্রগতি ভালো বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাড়িভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। আমরা চেষ্টা করছি পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে। তবে সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে৷ চালের দামও সহনীয় রয়েছে।
‎
‎তিনি আরও বলেন, অপরিশোধিত তেল আমদানির জন্য চেষ্টা করছে সরকার। সার ও কৃষিতে প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে। আজকের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। দেশের মানুষ রাজস্ব দিতে চায় না অভিযোগ করে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে হবে।
‎
‎এদিকে, সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে।
‎
‎সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, আমন মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ২০ নভেম্বর। এবার ৩৪ টাকা কেজি দরে ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল ও ৪৯ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে।

মন্তব্য (০)





image

‎১০ মাস পর পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন, তবে চলছে না...

১

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্...

image

ওসমানী মেডিক্যালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে...

২

‎নিউজ ডেস্কঃ  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপ...

image

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অ...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্...

image

‎মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যো...

৪

‎নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব...

image

‎জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো...

  • company_logo