• শিক্ষা

আজীবন সদস্যপদ হারাচ্ছেন হাসিনা, যা বললেন ডাকসু এজিএস

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ওই সময় ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়া হয় শেখ হাসিনাকে।

‎তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সেই পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ডাকসু নেতৃত্ব। এ বিষয়ে ডাকসু নেতারা নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।

‎২০১৯ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় হাসিনাকে আজীবন সদস্য করা হয়। কাকতালীয় হলেও ২০২৫ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভাতেই তার সেই আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন ডাকসুর এজিএস।

‎মহিউদ্দিন খান সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘২০১৯ সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় তাকে সদস্যপদ দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে ২০২৫ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই সদস্যপদ বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি সিদ্ধান্তটিতে নীতিগতভাবে একমত হয়েছেন। ফলে এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র।’

‎শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই আমারা ডাকসুর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে এজিএস বলেন, ‘নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। এখনো আমরা সেই চেষ্টাই করছি। প্রতিশ্রুত কাজগুলো দুটি ভাগে ভাগ করেছি। প্রথমত- অস্থায়ী বা তাৎক্ষণিক সেবা সম্পর্কিত কাজ; দ্বিতীয়ত- দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন।’

‎মহিউদ্দিন খান বলেন, ‘সেবা সম্পর্কিত কাজের কিছু এখন দৃশ্যমান হয়েছে, আর কিছু কাজ শিগগিরই হবে। আর নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে অনেক কাজ এখনই বাস্তবায়ন করা সম্ভব না হলেও আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এসব কাজ আমরা শুরু করব এবং ধীরে ধীরে তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।’

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo