ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সতর্ক করে বলেছেন, ফ্যাসিস্ট লিডারের প্ররোচনায় কেউ যদি আওয়ামী লীগের পক্ষে মিছিল বা অন্য কোনো কর্মকাণ্ডে অংশ নিতে চেষ্টা করে, তাদের এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, সরকার ইতিমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সভা, মিছিল বা অন্যান্য কার্যক্রম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম এসব কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মানুষকে হত্যা করার মামলা রয়েছে। তিনি ঢাকার ‘বড় কসাই’ বা ‘বুচার অব বেঙ্গল’ হিসেবে পরিচিত। এছাড়া, তিনি ভারতে বসে কী করছেন এবং কী নির্দেশ দিচ্ছেন তা সরকারের মনিটরিংয়ে রয়েছে।
নিউজ ডেস্কঃ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলা...
নিউজ ডেস্কঃ ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আও...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

মন্তব্য (০)