• আন্তর্জাতিক

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে।

‎তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনো নেই।

‎প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, ‘কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন।’

‎অন্যদিকে, দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি।

‎উল্লেখ্য, গত জুন মাসে ইরানে উসকানিমূলক হামলা চালায় ইরান, যা পরবর্তীতে দুদেশের মধ্যে বারো দিনের সংঘাতে রূপ নেয়।  সে সময় ইসরাইল পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করে, এতে একাধিক জ্যেষ্ঠ বিজ্ঞানী নিহত হন।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo