• বিনোদন

‘সালমান শাহ বেঁচে থাকলে বলিউডকে টেক্কা দিত ঢালিউড’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ভারতের বলিউডের চেয়েও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী অহনা রহমান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

অহনা বলেন, ‘সালমান শাহ যদি থাকতেন তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও এগিয়ে যেত। কারণ একটা ছবি সব সময় সামনে আসে, শাহরুখ খান, গৌরী খান, সালমান শাহ ও তার ওয়াইফ। ওই ছবিটা দেখেই বোঝা যায় সালমান শাহ কী ছিলেন সে সময়।’

‘আর তার স্টাইল এখনো নকল করে অনেকে। তার মতো নায়ক বললেই হয়ে যায় না। এত সহজ নয়’-যোগ করেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

অভিনেত্রী অহনা রহমান। ছবি: সংগৃহীত

অহনা মনে করেন সালমান শাহ বেঁচে থাকলে বলিউডের সঙ্গে এ দেশের ইন্ডাস্ট্রির মেলবন্ধন থাকত।

তিনি বলেন, ‘চিন্তা করেন তো সালমান শাহ-শাহরুখ একসঙ্গে মুভি করলে কী হতো? বাংলাদেশের আর্টিস্টরা গিয়ে বলিউডে অভিনয় করতেন, বলিউডের আর্টিস্টরা এসে ঢালিউডে সিনেমা করতেন। তাই হতো, কিন্তু তা তো হচ্ছে না, হবে না।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা-পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সবশেষ আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে: কেয়া পায়েল

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল ন...

image

কী করেছিলেন অক্ষয়, কেন ট্রমায় চলে যান জ্যাকলিন?

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গা তৈরি করতে শ্রীলংকা থেকে আস...

image

নির্বাচনে প্রচারে সায়ন্তিকার সঙ্গী দেব, রাজের সমর্থনে শুভ...

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে শ...

image

শাহরুখের যে সিনেমা দেখে অঝোরে কেঁদেছিলেন আমির

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আম...

image

এয়ারপোর্টে মবের শিকার আলিয়া ভাট, মুখ খুললেন সাবেক বডিগার্ড

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুর দিকেই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হ...

  • company_logo